ইউপি চেয়ারম্যানের পিস্তল জব্দ

আপডেট : ২০ আগস্ট ২০১৪, ২১:২৭
ঝালকাঠী সদর উপজেলায় বুধবার আইন শৃংখলা সভা চলাকালে দুই ইউপি চেয়ারম্যানের বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এ সময়ে বাসন্ডা ইউপি চেয়ারম্যানের পিস্তল জব্দ করে পুলিশ। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস কক্ষে এই সভা চলছিল। এ প্রসঙ্গে ঝালকাঠী সদর থানার ওসি শিলমনি চাকমা জানান, আইনশৃংখলা সভায় বাসন্ডা ইউপি চেয়ারম্যান তার জামাইয়ের বিরুদ্ধে একটি মামলার প্রসঙ্গ তুললে ধানসিড়ি ইউপি চেয়ারম্যানের সাথে তর্কে জড়িয়ে পড়েন। তখন উত্তেজিত হয়ে বাসন্ডার চেয়ারম্যান তার পিস্তল বের করলে তা জব্দ করা হয়। এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে। এ বিষয়ে বাসন্ডা ইউপি চেয়ারম্যান মোবারক হোসেন মল্লিক জানান, আত্মরক্ষার্থে তার লাইসেন্সকৃত পিস্তলটি বের করা হয়।