রামগঞ্জে নকল তেল কারখানা দু’জনের জেল-জরিমানা

আপডেট : ২০ আগস্ট ২০১৪, ২১:২৮
রামগঞ্জ পৌরসভার রতনপুর এলাকায় মঙ্গলবার নকল সয়াবিন তেল কারখানায় অভিযান চালিয়ে দুই শ্রমিককে আটক করেছে পুলিশ। বুধবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আটককৃত দুজনকে কারাদণ্ড ও জরিমানা প্রদান করেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, থানার সন্নিকটে পৌর রতনপুর এলাকায় গাজীপুরের আল-রাজী সয়াবিন ও সরিষার তেলের লেবেল ব্যবহার করে একটি চক্র দীর্ঘদিন ধরে বাজারজাত করে আসছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কারাখানার ভিতর থেকে দেড় হাজার বোতল সয়াবিন তেল ও তেল তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করে। এসময় কারখানার শ্রমিক কবির হোসেন (২৩) ও মোসলেম উদ্দিনকে (১২) পুলিশ আটক করে। পরেরদিন ভ্রাম্যমাণ আদালত আটককৃত শ্রমিক কবির হোসেনকে (২৩) ৫ হাজার টাকা জরিমানা, ৬ মাসের জেল ও মোসলেম উদ্দিনকে (১২) ৫ হাজার টাকা জরিমানা, ৩ মাসের জেল দিয়ে কারখানাটি সিলগালা করা দেয়। মালিক পলাতক রয়েছে।