মান্দার হাই স্কুলে শিক্ষার্থীদের তালা

আপডেট : ২০ আগস্ট ২০১৪, ২১:২৯
উপজেলার বাথইল গোপাল প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসের দাবিতে গত সোমবার থেকে প্রধান শিক্ষকের অফিসসহ শ্রেণীকক্ষে তালা ঝুলিয়েছে শিক্ষার্থীরা। স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসি জানায়, প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকের মধ্যে টাইম স্কেল, স্কুল পরিচালনা কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন যাবত্ মনোমালিন্যের কারণে অনিয়মিত ক্লাস চলছিল। শিক্ষার্থীরা পড়ালেখার ক্ষতির বিষয়টি সামাল দিতে স্কুলে তালা ঝুলানোর ঘটনা ঘটায়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মান্দাকে অবহিত করা হয়েছে বলে জানায় শিক্ষার্থীরা। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানা আক্তার জাহান জানান, বিষয়টির আইনগত ব্যবস্থা নেয়া হবে।