বিরামপুর-দিনাজপুর মহাসড়কে গতকাল বুধবার একটি প্রাইভেট কার থেকে ৩ জনকে অপহরণ করে তাদের কাছ থেকে ৯ লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃৃৃৃৃৃৃৃত্তরা। এরপর প্রায় ১৫ কিলোমিটার দূরে উপজেলার দিওড় এলাকায় মাইক্রোবাস থেকে নামিয়ে দিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
জানা গেছে, পার্শ্ববর্তী ফুলবাড়ি উপজেলার আমিন বিকস ও আমিন অটো রাইস মিলের স্বত্বাধিকারী রুহুল আমিন ও তার বন্ধু ফুলবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান মিল্টন বুধবার বিরামপুর ইসলামী ব্যাংক থেকে ৯ লাখ টাকা তুলে প্রাইভেটকারযোগে দিনাজপুরে যাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে বিরামপুরের দুর্গাপুর ঢিবিতে ছিনতাইকারীরা ব্যারিকেট দিয়ে কারের ড্রাইভার মিঠুসহ যাত্রী দু’জনকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
পরে ছিনতাইকারীরা ৯ লাখ টাকা ছিনিয়ে নিয়ে ঘটনাস্থলের ১৫ কিলোমিটার দূরে দিওড় এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে অপহূতদের ছেড়ে দেয়। পুলিশ অপহূতদের উদ্ধার করে থানা হেফাজতে নেয়। এখবর লেখা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ চলছিল।
