রংপুরে পুলিশী অভিযানে ৪৮ জন গ্রেফতার

আপডেট : ২০ আগস্ট ২০১৪, ২১:৩০
রংপুরে পুলিশী অভিযানে ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার ভোর পর্যন্ত রংপুর মহানগরীসহ জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গতকাল দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, রংপুরে পুলিশের বিশেষ অভিযানে জেলার বিভিন্ন উপজেলা থেকে হত্যা, খুন, সন্ত্রাসী, ডাকাত, চাঁদাবাজ, মাদক ব্যবসা, সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিসহ বিভিন্ন মামলার ৪৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ফেনসিডিল, গাঁজা ও বাংলা মদসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়।