সংবাদ সংক্ষেপ

আপডেট : ২০ আগস্ট ২০১৪, ২১:৩০
কোটালীপাড়ায় নারী উন্নয়ন ফোরাম গঠন বিষয়ক কর্মশালা কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা\ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের সহযোগীতায় উপজেলা প্রশাসনের আয়োজনে নারী উন্নয়ন ফোরাম গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা ডিডিএলজি এ এন এম মইনুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মশালাটির উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিকাইল,সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রানী সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী উপস্থিত ছিলেন। হোমনায় শিক্ষকের বিদায় সংবর্ধনা হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ হোমনা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন গুণী শিক্ষক মো.মকবোল হোসেনের বিদায় সংবর্ধনা গতকাল বুধবার স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক আঃ ছাত্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আল আমিন সরকার। বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. আনিছুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কামাল উদ্দিন, সহকারী শিক্ষক রেহানা আক্তার, নারগিছ আক্তার, মনিরুজ্জামান, স্বপ্না রানী রায় ও স্কুল ছাত্রী জান্নাতুল ফেরদৌসী প্রমুখ। সুন্দরগঞ্জে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা\ উপজেলায় ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন। গত মঙ্গলবার সন্ধ্যায় প্রশাসন ও কৃষি সমপ্রসারণ অধিদপ্তর কর্তৃক্ষ আয়োজিত উপজেলা চত্বরে ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধনী আলোচনা সভা ইউএনও আবু রাফা মোহাম্মদ আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে গাইবান্ধা জেলা প্রশাসক এহছানে এলাহী। বিশেষ অতিথি ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোখলেছুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাজেদুর রহমান সরকার, ভাইস চেয়ারম্যান আবু সোলায়মান সাজা। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সত্যেন কুমার, নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। আলোচনা শেষে প্রধান অতিথি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেন। লালমনিরহাটে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শস্য খেলা লালমনিরহাট প্রতিনিধি \ মহাবতার শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে গতকাল বুধবার সকালে লালমনিরহাট পৌরসভার রায়পাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে শস্য খেলা অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় দেশে শস্য উত্পাদন ভালো হয় আর এ বিশ্বাসে হিন্দু ধর্মাবলম্বীরা এ ধর্মীয় খেলার আয়োজন করে। হিন্দু শিশুরা এ খেলায় অংশগ্রহণ করে নিজ শক্তিবলে শস্য ফল জয় করে ভগবানের চরণে নিবেদন করে থাকে। এ খেলায় নারিকেল, জাম্বুরা, পানি কুমড়াসহ অন্যান্য ফল ব্যবহার করা হয়। দুমকিতে ফলদ বৃক্ষমেলা উদ্বোধন দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা \ দুমকি উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শাব্বির আহম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান সিকদার বিশেষ অতিথি হিসাবে আঞ্চলিক গবেষণা কেন্দ্রের ড. মোস্তাফিজুর রহমান উপজেলা কৃষি অফিসার আবদুল মন্নান ও প্রশাসনের কর্মকর্তা কৃষক কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন । অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ৩ দিনব্যাপী মেলা উদ্বোধন করেন । আড়াইহাজারে জাতীয় শোক দিবস উপলক্ষে সভা গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ আড়াইহাজারে জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা দলিল লেখক সমিতির উদ্যোগে গত মঙ্গলবার বিকালে দলিল লেখক সমিতির অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দলিল লেখক সমিতির সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, সাব রেজিস্ট্রার একে এম রায়হান মণ্ডল, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম ভুঁইয়া, সুন্দর আলী, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আমিন,সাংগঠনিক সম্পাদক মহিতুল ইসলাম হিরু, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন ও ফয়সাল আহমেদ প্রমুখ। ঝিনাইদহ শহরে ডাকাতি ভ্রাম্যমাণ প্রতিনিধি \ গত মঙ্গলবার রাতে ঝিনাইদহ শহরের গোবিন্দপুরে মতিয়ার রাহমানের বাড়িতে ডাকাতি হয়েছে। ঝিনাইদহ সদর থানার এস আই সালাউদ্দিন জানান, রাত ২টার দিকে বাড়ির ভেন্টিলেটর ভেঙ্গে ঘরে ঢুকে লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩৩ হাজার টাকা, স্বর্ণের চেইন, কানের দুল ও দামী মালামাল নিয়ে যায়। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সমপ্রতি ঝিনাইদহ শহরে ভেন্টিলেটর ভেঙ্গে ঘরে ঢুকে ডাকাতির প্রবণতা বেড়েছে। এর আগে নতুন কোর্টপাড়ায় এক নারী কনস্টেবলের বাসা ও উপশহর পাড়ায় এক অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্টের বাসায় ভেন্টিলেটর ভেঙ্গে একই কায়দায় ডাকাতি হয়। বড়াইগ্রামে ‘নিরাপদ খাদ্য স্কুল শিক্ষা কর্মসূচি’ শীর্ষক কর্মশালা বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ নাটোরের বড়াইগ্রাম উপজেলার আগ্রাণে গতকাল বুধবার দিনব্যাপী ‘নিরাপদ খাদ্য স্কুল শিক্ষা কর্মসূচি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নেদারল্যান্ড সরকারের অর্থায়ন ও বেসরকারি সংস্থা শিসউকের ব্যবস্থাপনায় আগ্রাণ গণজাগরণ সংস্থার আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সংস্থার নির্বাহী পরিচালক আলহাজ্ব খাদেমুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একরামুল আলম। বিশেষ অতিথি হিসাবে উপজেলা শিক্ষা অফিসার সিরাজুম মুনীরা, শিসউকের ডিরেক্টর জিল্লুর রহমান ও ট্রেনিং কো-অর্ডিনেটর মোতাহারুল ইসলাম বক্তব্য রাখেন। ডিমলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ ডিমলা (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডিমলায় তিস্তা নদীর বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ করা হয়। গতকাল বুধবার সকালে বন্যা কবলিত ৫টি ইউনিয়ন থেকে ৭৫০ জনকে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়। উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের ৩শ’,পূর্ব ছাতনাই ইউপির ১শ’ জন, খগাখড়িবাড়ী ইউপির ১শ’ ৬৬ জন, টেপাখড়িবাড়ী ইউপির ১শ’ জন ও ঝুনাগাছ চাপানি ইউপির ৮৪ জনকে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়। ইউপি চেয়ারম্যানের অভিযোগ, প্রয়োজনের তুলনায় অনেক কম পরিবারকে চাল দিতে পারায় চরম বিপাকে পড়তে হচ্ছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নায়েমা তাবাসুম শাহ, ট্যাংক কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। বেনাপোলের আমড়াখালী থেকে ভারতীয় আতশবাজি জব্দ বেনাপোল (যশোর) সংবাদদাতা \ বেনাপোল’র আমড়াখালী চেকপোস্ট থেকে গত মঙ্গলবার ৩২০০ পিস ভারতীয় আতশবাজি জব্দ করেছে বিজিবি সদস্যরা। ২৬ বর্ডার গার্ড বাংলাদেশ উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ লিয়াকত হোসেন জানান, ভারত থেকে চোরাই পথে বিপুল পরিমাণ আতশবাজি পাচার হয়ে যশোরের দিকে যাচ্ছে এ ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা আমড়াখালী চেকপোস্টে অভিযান চালিয়ে ১০ লাখ টাকা মূল্যের ভারতীয় আতশবাজি জব্দ করতে সক্ষম হয়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে সেখান থেকে বস্তা বোঝাই এ সব আতশবাজি জব্দ করা হয়। চৌদ্দগ্রামে জামায়াত নেতা গ্রেফতার চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল বুধবার সকালে কনকাপৈত ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মাওলানা কাজী আবদুল জলিলকে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি একই ইউনিয়নের শাজানপুর গ্রামে। চৌদ্দগ্রাম থানার ওসি উত্তম কুমার চক্রবর্তী জানান, তার নামে থানায় একাধিক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। লালমনিরহাটে অর্ধশতাধিক বনজ বৃক্ষ কর্তন লালমনিরহাট প্রতিনিধি \ সদর উপজেলার দুরাকুটি গ্রামের আহম্মেদ আলীর মেহগনি ও ইউক্লিপটাসের বাগানের অর্ধশতাধিক গাছ গভীর রাতে দুবৃর্ত্তরা কেটে দিয়েছে। এ ঘটনায় আহম্মেদ আলীর স্ত্রী সাজেদা বেগম থানায় মামলা দায়েরের ৩ দিন পেরিয়ে গেলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা রেকর্ড হয়নি। বাগানের মালিক আহম্মেদ আলীর দাবি, জমিজমা বিরোধের জের ধরে তার বড় ভাই মোগলহাট ইউনিয়নের সাবেক ইউপি সদস্য জোনাব আলী (৫৫), ভাতিজা মিন্টু ও মিঠুগংরা দুরাকুটি বাজার সংলগ্ন তার বাগানে রোপিত অর্ধশতাধিক মেহগনি ও ইউক্লিপটাস গাছ শুক্রবার রাতের আঁধারে কেটে ফেলেছে। গাছগুলোর বয়স হয়েছিল ৮-১০ বছর। গৌরনদীতে আধুনিক সুইজ হাসপাতালের উদ্বোধন গৌরনদী (বরিশাল) সংবাদদাতা \ গতকাল সকালে বরিশালের গৌরনদীর বেজগাতি নামক স্থানে ২০ শয্যা বিশিষ্ট ‘সুইজ হাসপাতাল’ নামের একটি আধুনিক হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। গৌরনদীর পৌর মেয়র মোঃ হারিছুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতালের শুভ উদ্বোধন করেন। সুইজ হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুইজারল্যান্ড প্রবাসী আকন আজাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন গৌরনদী থানা জামে মসজিদের প্রধান খতিব কারী আঃ আজিজ (পীর সাহেব),গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ মনিরুল ইসলাম বুলেট সেন্টু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খন্দকার শাহে আলম মঞ্জু । বক্তব্য রাখেন, সুইজ হাসপাতালের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ জামালউদ্দিন। পাকুন্দিয়ায় ঠিকাদারকে কুপিয়ে জখম পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এংরাজ মিয়া (৪০) নামের এক ঠিকাদার ব্যবসায়িকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। জানা যায়, ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাত ১০টায় ব্যবসায়িক কাজ শেষে পাকুন্দিয়া হতে হোসেন্দী শ্বশুরালয়ে রওনা দেন ঠিকাদার এংরাজ। মোটর সাইকেলযোগে হোসেন্দী ডিগ্রি কলেজের সামনে যাওয়া মাত্র মুখোশধারী দুর্বৃত্তরা তার চলন্ত মোটর সাইকেলের সামনের চাকায় কোপ মেরে মাটিতে ফেলে দেয়। পরে হাঁটু, পা ও কনুইয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। পথচারীরা পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার চিকিত্সার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করে। পাকুন্দিয়া থানার ওসি মো. জাকির রাব্বানী জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দেবীগঞ্জে মা ও নবজাতকের স্বাস্থ্যবিষয়ক সভা দেবীগঞ্জ(পঞ্চগড়) সংবাদদাতা \ দেবীগঞ্জ উপজেলা মেটারনাল নিওনেটাল হেলথ (এমএনএইচ) কমিটির নিয়মিত মাসিক সভা গতকাল বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় মাতৃ, নবজাতকের স্বাস্থ্য সেবা কার্যক্রম জোরদার করার উপর গুরুত্বারোপ করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসনাত্ জামান চৌধুরী জজ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে কমিটির সদস্য দেবীগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আনিছুর রহমান, দেবীডুবা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক প্রমুখ বক্তব্য রাখেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকরামূল হক সভায় সভাপতিত্ব করেন। শ্রীপুরে ৪টি তাজা বোমাসহ ২ ব্যক্তি আটক শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা \ মাগুরার শ্রীপুর উপজেলার উপ-নির্বাচনী এলাকা আমলসার বাজার থেকে গত মঙ্গলবার সন্ধ্যায় পরপর ২টি বোমা বিস্ফোরণ করে এলাকায় ত্রাস সৃষ্টি ও ৪টি তাজা বোমাসহ দু’ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। পুলিশ জানান, ২৪ আগস্ট উপজেলার আমলসার ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আওয়ামী লীগের আনারস প্রতীকের সিবানন্দ বিশ্বাস মঙ্গলবার সন্ধ্যায় আমলসার গ্রামে নির্বাচনী প্রচারণা শেষ করে ওই বাজারের নির্বাচনী অফিসের সামনে দাঁড়িয়ে তার কর্মীদের সাথে কথা বলছিলেন । এমন সময় তাকে লক্ষ্য করে বিএনপি সমর্থক প্রার্থী কাপ-পিরিচের মো. মোখলেচুর রহমানের সমর্থক আমলসার গ্রামের মাদিয়াপাড়ার ময়েনউদ্দীন(৪৮) ও কচুবাড়িয়া গ্রামের ইজাজুল ইসলাম (২৫) পরপর দু’টি তাজা বোমা নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ ঘটনাস্থলের অদূরেই অবস্থান করছিল এবং দুষ্কৃতকারীরা বোমা ফাটিয়ে দৌড়ে পালানোর সময় পুলিশ তাদের ধাওয়া করে দু’জনকে হাতে-নাতে আটক করতে সক্ষম হন। কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভা চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা গত মঙ্গলবার বিকেলে চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক ও চান্দিনা উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেহউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন- বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক মো.আলী আশরাফ এমপি। বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সহ-সভাপতি ও সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নেতা এডভোকেট মো. জাহেদুল আলম জাহিদ। কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম-আহবায়ক মামুনুর রশিদ সরকারের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তৃতা করেন- কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্যসচিব ড. আহসানুল আলম সরকার কিশোর, যুগ্ম-আহবায়ক নূরনবী, মহসিন সরকার, আবুল কাশেম, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আবুল কালাম আজাদ প্রমুখ। কমলনগরে যুবদল নেতা ও জামায়াত কর্মী গ্রেফতার রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ হরতাল-অবরোধে নাশকতা সৃষ্টি এবং ভোটকেন্দ্রে হামলার অভিযোগে লক্ষ্মীপুরের কমলনগরে এক যুবদল নেতা ও এক জামায়াত কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। গত মঙ্গলবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার চরলরেন্স ও চরমার্টিন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন— উপজেলার চরলরেন্স ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক সারওয়ার হোসেন রাসেল (৩২) এবং একই ইউনিয়নের জামায়াতের কর্মী তৌহিদুল ইসলাম (৩০)। গতকাল বুধবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, জামায়াত কর্মী তৌহিদের বিরুদ্ধে হরতাল-অবরোধে নাশকতা সৃষ্টি এবং দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে হামলার ঘটনায় দায়ের করা পৃথক দশটি মামলা রয়েছে। বেতাগীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী বেতাগী (বরগুনা) সংবাদদাতা \ বেতাগীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর স্বেচ্ছাসেবক দল গতকাল বুধবার বিকেলে স্থানীয় বাস স্ট্যান্ডে দলের অস্থায়ী কার্যালয় এক আলোচনা সভার আয়োজন করে। পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রভাষক মামুন পারভেজ আসাদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ শাহজামাল মিন্টু, সহ-সভাপতি খালেদুজ্জামান রুবেল, যুগ্ম সম্পাদক মোঃ সোহাগ প্রমুখ। সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি সাতক্ষীরা প্রতিনিধি \ বকেয়া বেতনের দাবীতে সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষক ও কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে। গতকাল বুধবার সকালে সাত মাসের বকেয়া বেতনের দাবীতে শিক্ষক-কর্মচারীরা কলেজের সব ক্লাস রুমে তালা ঝুলিয়ে ক্লাস বর্জন করে এ কর্মবিরতি পালন করেন। কর্মবিরতি পালনকালে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক আজিবর রহমান, আব্দুল কাদের মৃধা, মুর্শিদা আকতার, কৃষ্ণপদ সরকার, তরুণ কান্তি , জাহাঙ্গির আলম প্রমুখ। সাতক্ষীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ জানান, কোন পূর্ব নোটিস ছাড়াই শিক্ষক-কর্মচারীরা এ কর্মসূচির ডাক দিয়েছে। এ ব্যাপারে গভর্নিং বডির সাথে শিক্ষক-কর্মচারীদের আলোচনা হলে সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। বেনাপোলে সাজাপ্রাপ্ত সাত আসামি আটক বেনাপোল (যশোর) সংবাদদাতা \ বেনাপোল পোট থানার পুলিশ সীমান্তে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত সাত আসামিকে গত মঙ্গলবার রাতে আটক করেছে। আটককৃত আসামিরা হলো— বেনাপোল তালসারী গ্রামের নুরুল ইসলামের ছেলে বাক্কা (৩৪), ভবারবেড় গ্রামের আব্দুল খালেকের ছেলে আওয়াল (৩৮), শেখ শাহাজানের ছেলে চঞ্চল (৪৩), রুস্তম আলীর ছেলে মতিন (৪০), ওজিয়ার রহমানের ছেলে শফিকুল ইসলাম (৩৭), সামসুর রহমানের ছেলে আলমগীর (২৯) ও নওশের আলীর ছেলে রুবেল (২৮)। পুলিশ জানায়, আটক আসামীরা মাদক ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে পোর্ট থানার একাধিক মামলা রয়েছে। কুমিল্লায় বঙ্গবন্ধুর শাহাদাত্ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধুর ৩৯তম শাহাদাত্ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ইসলামিক ফাউন্ডেশনের গভর্নিং বোর্ডের সদস্য আল্লামা শায়খ খন্দকার গোলাম মাওলা নখশেবন্দী রেফায়ী। কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম মামুনুর রশিদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো. আলী আশরাফ, ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার উপ-পরিচালক মো. আবুল কাশেম মজুমদার, সদর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবদুর রউফ প্রমুখ। পরে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নেত্রকোনায় সাংবাদিকদের মানববন্ধন নেত্রকোনা প্রতিনিধি \ জাতীয় সম্প্রচার নীতিমালা সংশোধনীর দাবীতে বাংলাদেশ সাংবাদিক সমিতি, নেত্রকোনা জেলা শাখা, বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন নেত্রকোনা জেলা শাখা ও সাংবাদিক কল্যাণ সংস্থা নেত্রকোনার যৌথ উদ্যোগে গতকাল বুধবার প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে ঘোষিত জাতীয় সম্প্রচার নীতিমালা সংবাদপত্র ও সাংবাদিকদের কল্যাণে সংশোধনের দাবী জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, নেত্রকোনা জেলা কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রেসক্লাবের সহ-সভাপতি শ্যামলেন্দু পাল, সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি এম কিবরিয়া চৌধুরী হেলিম, প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান, সাংবাদিক সমিতির যুগ্ম আহ্বায়ক এ কে এম আব্দুললাহ, নেত্রকোনা জেলা অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আলপনা বেগম, সাংবাদিক কল্যাণ সংস্থার সম্পাদক দিলওয়ার খান প্রমুখ। কালকিনিতে দৃষ্টিকোণ হাসপাতালের শুভ উদ্বোধন কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা \ মাদারীপুরের কালকিনি পৌরসভার ঝাউতলা গ্রামের পশু হাসপাতালের সামনে দৃষ্টিকোণ হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জেলা জজকোর্টের এপিপি এ্যাডভোকেট মোঃ আবুল বাশারের সভাপতিত্বে উপজেলা ছাত্রলীগ সভাপতি ওয়াহিদুজ্জামান বলেটের সঞ্চালনায় শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ তৌফিকুজ্জামান শাহিন, প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকী, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যগ্ম-সম্পাদক মুজিবুল হাওলাদার, প্রভাষক বাবুল পালয়ান, নবগ্রাম ইউনিয়ন সাবেক চেয়ারম্যান রুহিদাস মাঝি, যুবলীগ নেতা মোঃ সাইফুর রহমান রনি, মোঃ রবিউল হাসান প্রমুখ। ডোমারে নারী উন্নয়ন ফোরাম গঠন বিষয়ক কর্মশালা ডোমার (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডোমার উপজেলায় নারী উন্নয়ন ফোরাম গঠন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা গভর্ন্যাস প্রজেক্ট স্থানীয় সরকারি রংপুর বিভাগের সহযোগিতায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিউর রহমানের সভাপতিত্বে এসময় রংপুর বিভাগীয় ফেসিলেটেটর মোঃ মুছা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল হাকিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুর নাহার শাহজাদী, উপজেলা পঃ পঃ কর্মকর্তা আবু জাফর, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সফিউল আলম প্রমুখ বক্তব্য রাখেন।