ম্যাকবুক ও আইপডের পর এবার বাংলাদেশের জন্য আইফোনের সার্ভিস প্রোভাইডার মনোনীত হয়েছে কম্পিউটার সোর্স। বাংলাদেশ থেকে অ্যাপল অনুমোদিত যেকোনো বিক্রয়কেন্দ্র থেকে কেনা হালনাগাদ সংস্করণের আইফোনের জন্য বিক্রয় পরবর্তী এই সেবা দিতে শুরু করেছে প্রতিষ্ঠানটি। কম্পিউটার সোর্সের দেশজুড়ে বিস্তৃত ৪৩ শাখা থেকেও এই সেবা পাওয়া যাচ্ছে। এ বিষয়ে কম্পিউটার সোর্সের পরিচালক আসিফ মাহমুদ বলেন, ‘গত বছরের ৬ মে কম্পিউটার সোর্স অ্যাপল সার্ভিস প্রোভাইডার (এএসপি) মনোনীত হয়। চলতি মাস থেকে আইফোনের সেবা দেওয়ার জন্য আমরা মনোনীত হয়েছি। অ্যাপল অনুমোদিত চ্যানেলে বাংলাদেশ বিক্রি হয় এমন আইফোনের ক্ষেত্রে আমরা এই সেবা দিতে যাচ্ছি।’ এজন্য রাজধানীর লালমাটিয়ায় স্থাপিত কম্পিউটার সোর্সের প্রধান সার্ভিস সেন্টারে ১০০ বর্গমিটার প্রশস্ত অ্যাপল কেয়ার জোন স্থাপন করা হয়েছে। এখান থেকেই অ্যাপল সার্টিফয়েড প্রকৌশলীদের মাধ্যম আইফোন কিংবা আইওএস সংক্রান্ত সফটওয়্যার, হার্ডওয়্যার ও অ্যাপ্লিকেশন-ভিত্তিক সেবা পাওয়া যাবে। মেয়াদ উত্তীর্ণ ডিভাইসও এখান থেকে সারিয়ে নেওয়া যাবে।
