গ্যাজেট : অক্টো-স্প্লিটার

আপডেট : ২১ আগস্ট ২০১৪, ১৮:৫২
স্মার্টফোন, ট্যাবলেট পিসি বা অন্যান্য বহনযোগ্য ডিভাইস ব্যবহারকারীদের অন্যতম পছন্দের একটি কাজ হলো গান শোনা কিংবা ভিডিও দেখা। কিন্তু এসব ডিভাইসের সাথে একটিমাত্র হেডফোনই ব্যবহার করা হয়ে থাকে। ফলে একটি গান একজনের বেশি শোনা সম্ভব হয় না। তাই যারা নিজের পছন্দের গান অন্যদের সাথেও শেয়ার করতে চান, তাদের জন্য প্রয়োজন হেডফোন স্প্লিটার। আর এমনই একটি হেডফোন স্প্লিটার হলো অক্টো-স্প্লিটার। একে একরকম হেডফোনের সোস্যাল নেটওয়ার্কও বলা যায়। কেননা এর মাধ্যমে কোনো একটি ডিভাইস থেকে ৭টি পর্যন্ত হেডফোন সংযুক্তির সুবিধা রয়েছে। অক্টো-স্প্লিটারের নামটি মূলত নেওয়া হয়েছে এর আকৃতি থেকেই। এটি দেখতে আস্ত অক্টোপাসের মতোই। আবার অক্টোপাসের মতোই এতে রয়েছে আটটি পা, যেগুলো মূলত কাজ করে হেডফোন হাব হিসেবে। আটটি হাবের মধ্যে একটি কাজ করবে ইনপুট হিসেবে এবং বাকিগুলো তখন আউটপুট হাব হিসেবে ব্যবহার করা যাবে।