ব ই য়ে র ক থা

আপডেট : ২১ আগস্ট ২০১৪, ১৮:৫৫
গ্রন্থনা খন্দকার রাফি মার্কিন মুলুকে মনোভ্রমণ মোশাররফ হোসেন ভূঁইয়া প্রচ্ছদ :মশিউর রহমান মূল্য :৩০০ টাকা মাত্র প্রকাশনায় :বিদ্যাপ্রকাশ ‘মার্কিন মুলুকে মনোভ্রমণ’ আমেরিকা যুক্তরাষ্ট্রে সরকারি কার্যোপলক্ষে বেশ ক’বার ভ্রমণের ফসল। চাকরির দশ বছরের মাথায় ১৯৯১ সনে উন্নয়ন অর্থনীতি বিষয়ে এমএ পড়ার জন্য আমেরিকা যুক্তরাষ্ট্র সরকারের বৃত্তি নিয়ে ম্যাসাচুসেট্স্ অঙ্গরাজ্যের উইলিয়াম্ স্ কলেজে গমন করি । এক বছর আমেরিকা অবস্থানের সময় সে দেশের কয়েকটি অঙ্গরাজ্যের বিভিন্ন জায়গায় ভ্রমণের সুযোগ হয়েছে । এসব জায়গায় ভ্রমণের অনুভূতি, আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নের সুবাদে উইলিয়াম্ স্ টাউনে নাতিদীর্ঘ অবস্থানের অভিজ্ঞতা এবং বিভিন্নজনের সাথে মেলামেশার অকপট বর্ণনা রয়েছে এ গ্রন্থে । কলোরাডোর ‘রকি মাউন্টেন’, বার্কশায়ার কাউন্টির বন-পাহাড় ছাড়াও নিউ ইয়র্ক-শিকাগো-বোস্টন-ওয়াশিংটন ডিসির উন্নত অবকাঠামোর অন্তরালের যাপিত সামাজিক-সাংস্কৃতিক জীবনের প্রতিচ্ছবি রয়েছে আমার সহজ-সাবলীল লেখায়। ফ্লোরিডার ডিজনি ওয়ার্ল্ড-এর হেরিটেজ পার্ক ও ফ্যান্টাসি কিংডম এবং আমেরিকা-কানাডার সীমান্তবর্তী নায়াগ্রা জলপ্রপাত ঐ সময় আমার মনে যে আনন্দানুভূতি জাগিয়েছিল তা উত্সুক পাঠক উপভোগ করবেন আশা করি। রবীন্দ্রনাথ ও লোকসংস্কৃতি আবুল আহসান চৌধুরী প্রচ্ছদ : কাইয়ুম চোধুরী মূল্য : ৪০০ টাকা মাত্র প্রকাশনায় : অন্বেষা প্রকাশন রবীন্দ্রনাথ—মৃত্তিকাসংলগ্ন এই চির আধুনিক মনীষী-পুরুষের মনন-মানসকে বাংলার লোকায়ত ধারার সংস্কৃতি নানাভাবে প্রাণিত ও প্রভাবিত করেছে। রবীন্দ্রনাথ বুঝেছিলেন, স্বদেশ-আবিষ্কার এবং সেইসঙ্গে জাতীয় পরিচয়ের শিকড়-সন্ধান করতে গেলে বারবার লোকসংস্কৃতির কাছে যেতে হয়। তাই দেশের মাটি ও মানুষকে নির্ভুল চিনে নিতে, তার আত্মার পরিচয় গ্রহণে, ঐতিহ্যের স্বরূপ উদ্ঘাটনে রবীন্দ্রনাথ লোকসংস্কৃতিকেই অবলম্বন করেছিলেন। গানে-কবিতায়-গল্পে-নাটকে-ভাষণে-প্রবন্ধে নানাভাবে ছড়িয়ে আছে এর প্রভাব-প্রেরণার নিদর্শন । জমিদারি পরিচালনার ভার নিয়ে ‘পদ্মা-প্রবাহ-চুম্বিত’ শিলাইদহে বাউল-ফকিরদের সঙ্গ-সাহচর্য-লালনের গানের সঙ্গে পরিচিত—গগন হরকরার ‘মনের মানুষ’-এর গান তাঁকে মরমি সুতোর রাখি পরিয়ে দেয় । এই ভাবে-প্রভাবে অবশেষে তিনি পরিণত হন ‘রবীন্দ্রবাউল’-এ । সবমিলিয়ে বলতে হয়, রবীন্দ্রনাথই এদেশে লোকংস্কৃতিচর্চার পথিকৃত্—ইমারতের ভিত তৈরির গৌরব তাঁরই প্রাপ্য—ইতিহাস সায় দেবে এ-কথার। সীমার মাঝে অসীম তুমি মুহাম্মদ হাবিবুর রহমান প্রচ্ছদ : মোস্তাফিজ কারিগর মূল্য : ২৬৭ টাকা মাত্র প্রকাশনায় : তাম্রলিপি মুহাম্মদ হাবিবুর রহমান সবচেয়ে বেশি দৃষ্টি দিয়েছেন কার প্রতি, বা কোন বিষয়ের প্রতি,যদি প্রশ্ন করা হয়, উওর হবে রবীন্দ্রনাথ। ইতোপূর্বে ‘মাতৃভাষার স্বপক্ষে রবীন্দ্রনাথ’, রবীন্দ্র-প্রবন্ধে সংজ্ঞা ও পার্থক্য বিচার’, ‘রবীন্দ্র-রচনার রবীন্দ্র-ব্যাখ্যা’, ‘রবীন্দ্রবাক্যে আর্ট সংগীত ও সাহিত্য’, ‘কবি তুমি নহ গুরুদেব’, ‘রবীন্দ্র-রচনায় আইনি ভাবনা’, বইগুলি প্রমাণ করে, রবীন্দ্রনাথকে তিনি কতভাবে দেখেছেন ও বুঝতে চেয়েছেন। এরপরও তাঁর রবীন্দ্র-ভাবনা শেষ হয়নি, যার জন্য প্রয়োজন হলো আরও একটি বইয়ের, ‘সীমার মাঝে অসীম তুমি’। আমরা জানি, গবেষক পরিচয় দিতে তাঁর আপত্তি ছিল, কিন্তু বাস্তবতা হলো এই যে, তিনি গবেষকের মেজাজ নিয়েই রবীন্দ্রসাহিত্য পাঠ করেছেন। সার্ধশতবর্ষে রবীন্দ্রনাথকে আমরা নতুন করে চিনতে পারছি তাঁর এই সর্বশেষ বইটির মাধ্যমে ।