সম্প্রতি ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কো. লি.-এর প্রধান কার্যালয়ে বাংলাদেশ ফ্যামিলি হেল্থ কেয়ার সোসাইটি ও ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড লাইফ-এর মুখ্য নির্বাহী কর্মকর্তা এ কে এম শরীফুল ইসলাম এবং ফ্যামিলি হেলথ কেয়ার-এর চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম (আকাশ)
০০০
সম্প্রতি কর্ণফুলী ইন্স্যুলরেন্স কোং লি.-এর অর্ধ-বার্ষিক সম্মেলন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. হাফিজউল্লাহর সভাপতিত্বে প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসাবে এবং ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন
০০০
রাজধানীর মিরপুরে একটি কমিউনিটি সেন্টারে সম্প্রতি বিড়লা টায়ারের গ্রাহক সমাবেশ-২০১৪ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কফিল উদ্দিন গ্রুপের চেয়ারম্যান এবং সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব কফিল উদ্দিন। সভাপতিত্ব করেন বিড়লা টায়ারের পরিবেশক ডাই-টেক্স ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. মোতাহার হোসেন
