ধসে গেছে দেওয়ানগঞ্জ পোল্যাকান্দি সেতুর উইং ওয়াল

আপডেট : ২১ আগস্ট ২০১৪, ২০:৫১
টানা দুই দিনের ভারী বর্ষণের কারণে দেওয়ানগঞ্জ সানন্দবাড়ী সড়কে পুরাতন ব্রহ্মপুত্রের নদের উপর নির্মিত দেওয়ানগঞ্জবাসীর স্বপ্নের সেতু এলজিইডির সর্ববৃহত্ পোল্যাকান্দি সেতুর উত্তর দিকের দুই পার্শ্বের উইং ওয়ালের মাটি ধসে গিয়ে প্রায় ৪০ ফুট গর্তের সৃষ্টি হয়েছে। ২০০৬ সালে এলজিইডি ২৪ কোটি টাকা ব্যয়ে ৬০৮ মিটার দৈর্ঘ্য সেতুটি নির্মাণ করে। দীর্ঘদিন সেতুটি সংস্কার কাজ না করায় এ অবস্থা হয়েছে বলে জানান, এলাকাবাসী। জরুরী ভাবে উইং ওয়াল মেরামত করা না হলে এপ্রোচ ভেঙ্গে গেলে দেওয়ানগঞ্জ রৌমারি রাজিবপুর সানন্দবাড়ীর সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধ হয়ে যাবে। উপজেলা ইঞ্জিনিয়ার আব্দুল গফুর জানান. ভারী বৃষ্টিপাতের কারণে মাটি ধসে গেছে।