কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ গতকাল বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে ১২০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এরা হলো- রাজন মিয়া, নিজাম উদ্দিন ও রাব্বী। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শহরের মনিপুরঘাট-ডুলিপাড়া এলাকার রাজন মিয়ার ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদেরক আটক এবং একটি শোকেসের ড্রয়ার থেকে উল্লেখিত পরিমাণ ইয়াবা উদ্ধার করে। এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা হয়েছে।
