সংবাদ সংক্ষেপ

আপডেট : ২১ আগস্ট ২০১৪, ২০:৫৪
নওগাঁ পৌরসভার স্যানিটেশন উন্নয়নে সভা নওগাঁ প্রতিনিধি \ তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের আওতায় নওগাঁ পৌরসভার স্যানিটেশন উন্নয়ন কৌশল প্রণয়নের লক্ষ্যে সেনসিটাইজেশন ও পরামর্শবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৌরসভা ও স্থানীয় সরকার প্রকৌশলী এর আয়োজন করে। কাউন্সিলর আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে সভায় কাউন্সিলর আহমেদ নেওয়াজ স্বপন, কাউন্সিলর আব্দুর রাজ্জাক, কাউন্সিলর বাবু প্রদীপ কুমার সরকার, কাউন্সিলর মেহেদী হাসান কলিংস, কাউন্সিলর নাজমুল হক মন্টু, কাউন্সিলর রিনা পারভিন, কাউন্সিলর উম্মে সালমা চামেলি প্রমুখ বক্তব্য রাখেন। কোটালীপাড়ায় ওপেন হাউজ ডে কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার। পিন্জুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছাঈদ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিকাইল, আবুল বশার হাওলাদার, দেবতোষ দে, কাজী আঃ হান্নান, শওকত হোসেন ফকির বক্তব্য রাখেন। বিরামপুরে জেন্ডার ইস্যুভিত্তিক সেমিনার বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা \ বিরামপুর উপজেলার আদিবাসী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে জেন্ডার বিষয়ে সচেতন করতে এবং আদিবাসী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তার মাধ্যমে শিক্ষার হার বাড়ানোর লক্ষ্যে উপজেলা রিসোর্স সেন্টারে গতকাল বৃহস্পতিবার জেন্ডার ইস্যুভিত্তিক সেমিনার হয়েছে। নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এনডিএফ) আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন সংস্থার ঘোড়াঘাট ইউনিট ম্যানেজার উইলসন সরেন। বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা প্রদীপ কুমার রায়, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর শাহাদুর রহমান, সংস্থার বিরামপুর ইউনিট ম্যানেজার আব্দুস ছামাদ, আজম প্রামাণিক প্রমুখ। অনুষ্ঠানে ২৮ জন এসএসসি ও ৫৫ জন জেএসসি শিক্ষার্থীর মাঝে অনুদানের টাকা বিতরণ করা হয়। ফুলবাড়িতে অগ্নিকাণ্ডে ৩ লক্ষাধিক টাকা ক্ষতি ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা \ ফুলবাড়ী উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি পরিবারের তিন লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। গত বুধবার রাত ১০টায় উপজেলার শিমুলবাড়ি বোডের হাট এলাকার জয়নাল আবেদীনের পুত্র সামছুল হকের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটেছে। ঐ বাড়ির মশা তাড়ানো গোয়াল ঘরের কয়েলের আগুন থেকে সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় ৪টি টিনের ঘর, ৩০ মণ পাট, ৪০ মণ ধান, ১৫ মণ ভুট্টা ও আসবাবপত্র পুড়ে যায়। এ সময় ঘুমন্ত শিশুদের বাঁচাতে গিয়ে সারবানু (৪০) নামের এক মহিলা আগুনে ঝলসে আহত হন। পরে নাগেশ্বরী ফায়ার সার্ভিসে খবর দিলে দমকল বাহিনী আসার আগে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। শিমুলবাড়ি ইউপি চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে তাত্ক্ষণিকভাবে সহায়তা প্রদান ও আহত মহিলাকে স্থানীয়ভাবে চিকিত্সা দেয়া হচ্ছে। পাটকেলঘাটা থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ “পুলিশ জনগণের সেবক ও বিপদের বন্ধু” উক্ত শ্লোগান সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানা পুলিশের আয়োজনে বুধবার বিকালে স্থানীয় কুমিরা বাজার বাসস্ট্যান্ডে সকল শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ মামুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির (পিপিএম)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা সহকারী পুলিশ সুপার মোঃ রুহুল আমিন। ঈশ্বরগঞ্জে নারী-পুরুষ বৈষম্য প্রতিরোধে সভা ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নারী-পুরুষ বৈষম্য, পারিবারিক নির্যাতন ও যৌতুক নির্মূলকরণে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি, প্রতিকার-প্রতিরোধে উদ্বুদ্ধকরণ সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার চরনিখলা উচ্চ বিদ্যালয়ে সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি, ব্র্র্যাক কর্তৃক আয়োজিত উক্ত সভায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে বক্তব্য রাখেন পৌর মেয়র মো. হাবিবুর রহমান, প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক কানিজ ফাতেমা, সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক গোলাম শফিউল আলম, তুহিন খানম, জেলা প্রতিনিধি ফারহানা মিল্কি প্রমুখ। মাগুরায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন মাগুরা প্রতিনিধি \ গতকাল বৃহস্পতিবার থেকে মাগুরায় সপ্তাহব্যাপী জেলা বৃক্ষমেলা ২০১৪ মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে সকালে শহরে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বীরেন শিকদার এমপি। জেলা প্রশাসক মুহা. মাহবুবর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বীরেন শিকদার এমপি। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জিহাদুল কবীর, কৃষি বিভাগে অতিরিক্ত পরিচালক মো: আব্দুল আজিজ, বিভাগীয় বন কর্মকর্তা মো: জহুরুল আলম, পৌর মেয়র ইকবাল আখতার খান, মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু। গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে চরফ্যাশনে বিক্ষোভ চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা \ গাজায় আবারো ইসরাইলি ইহুদি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে ভোলা দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে চরফ্যাশনে বিক্ষোভ মিছিল হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন তালুকদারের নেতৃত্বে সংগঠনটির কয়েকশ’ নেতা-কর্মী ও সমর্থক এবং সাধারণ মুসলমানদের অংশগ্রহণে অনুষ্ঠিত মিছিলটি চরফ্যাশন পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সদর রোডের গোলচত্বরে এসে মিলিত হয়। এখানে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন তালুকদার তার বক্তৃতায় গাজায় ইসারাইলি হামলার প্রতিবাদ জানিয়ে বলেন, নৃশংস এই হামলা বন্ধ না হলে বাংলার মুসলমানরা বসে থাকবে না। চাঁদপুরে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতের স্মরণে কর্মসূচি চাঁদপুর প্রতিনিধি \ ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত চাঁদপুর জেলার হাইমচর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের নেতা আব্দুল কুদ্দুছ পাটওয়ারীর স্মরণে গতকাল বৃহস্পতিবার হাইমচর উপজেলায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এসব কর্মসূচিতে হাইমচর উপজেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগ, তরুণ লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। নিহতের স্মরণে এমপি ডা. দীপু মনি, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দীর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পথসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুস ছাত্তার গাজী। পরে মোনাজাত শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। তেরখাদায় অতিদরিদ্রদের সেবার গুরুত্ব শীর্ষক সভা তেরখাদা (খুলনা) সংবাদদাতা \ গতকাল বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অতিদরিদ্রদের সেবাসমূহে বিশেষ গুরুত্ব প্রদান শীর্ষক এক মতবিনিময় সভা অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জ ব্র্যাকের উদ্যোগে অনুষ্ঠিত হয়। ব্র্যাকের জেলা প্রতিনিধি মো. আলমাছুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফকির মোহাম্মদ মনিরুজ্জামান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলী আহমেদ খন্দকার। অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জ ব্র্যাকের সোশ্যাল কমিউনিকেটর শেখ মনিরুল হকের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইপিআই সুপারভাইজার মো. মাহবুবুর রহমান, মো. লিয়াকত হোসেন, নাসিমা খানম, এস এম মফিজুল ইসলাম, বিগ্রহ লাল অধিকারী ও ইয়াসমিন বেগম। তাড়াইলে ফলদ বৃক্ষমেলার উদ্বোধন তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ গতকাল বৃহস্পতিবার কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। ইউএনও মোসা. রাবেয়া আকতারের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন ভুঞা কাঞ্চন। এসময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি আজিজুল হক ভুঞা, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সাইদুর রহমান, মহিলা ভাইস-চেয়ারম্যান রোকিয়া বেগম, কৃষি কর্মকর্তা মো. দুলাল হোসেন, তাড়াইল মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এটিএম মোস্তফা, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুল হাই, তাড়াইল প্রেসক্লাব সভাপতি দেওয়ান ফারুক দাদ খান, সদর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মহাজন, জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের সাধারণ সম্পাদক এমদাদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। ডিমলায় ১০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ ডিমলা (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডিমলায় গতকাল বৃহস্পতিবার উদয়াঙ্কুর সেবা সংস্থার অফিসে ১০ দিনব্যাপি সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উদয়াঙ্কুর সেবা সংস্থা ইউএসএসের আয়োজনে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় হতদরিদ্র নারী ও বালিকাদের স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করছে। ডিমলা সদর ইউপি চেয়ারম্যান রফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা শামিম জাহিদ তালুকদার, ইউএসএসের প্রজেক্ট ম্যানেজার শাহানাজ বেগম, স্থানীয় সংগঠনের রাজা চৌধুরী প্রমুখ। যুক্তরাজ্যের লেবার পার্টির কাউন্সিলর সমতা খাতুনকে সংবর্ধনা চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা \ যুক্তরাজ্যের ক্যামডেনের লেবার পার্টির কাউন্সিলর চুনারুঘাটের কৃতী সন্তান মিসেস সমতা খাতুনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে গতকাল বৃহস্পতিবার। আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্যের ক্যামডেনের লেবার পার্টির কাউন্সিলর মিসেস সমতা খাতুন। ইউপি চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসানের সভাপতিত্বে ও সচিব রান্টু কুমার রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন মীর সিরাজ আলী, ইউপি সদস্য আলহাজ্ব আজগর আলী, মীর সায়েব আলী, মনিরুজ্জামান চৌধুরী সেফাজ, আ. আহাদ, ইউপি মহিলা সদস্য সালেকা খাতুন, সাবেক ইউপি মহিলা সদস্য আছিয়া খাতুন, স্বপন চৌধুরী প্রমুখ। বড়াইগ্রামে মাছের পোনা অবমুক্তকরণ বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ নাটোরের বড়াইগ্রামে মত্স্য বিভাগের উদ্যোগে ২০১৪-১৫ অর্থবছরের রাজস্ব খাতে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বনপাড়া পৌর শহরের কালিকাপুর গুচ্ছগ্রামের পুকুরে নাটোর জেলা প্রশাসক মোহাম্মদ মশিউর রহমান প্রধান অতিথি হিসাবে মাছের পোনা অবমুক্ত করে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোসা. শরীফুন্নেসা, উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম, সহকারী মত্স্য কর্মকর্তা মোবাশ্বির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। নওগাঁয় দু’টি ক্লিনিকের জরিমানা নওগাঁ প্রতিনিধি \ নওগাঁয় লাইসেন্স ছাড়াই রক্ত সংগ্রহ ও প্রদানের দায়ে প্রাইম ল্যাব এ্যান্ড হসপিটাল ও অপরিষ্কারের অভিযোগে উত্তরা ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার রাত ৮টার দিকে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হাসান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নওগাঁ সদর মডেল থানার উপ-পরিদর্শক সৌরভ কুমার জানান, শহরের রুবির মোড় এলাকায় প্রাইম ল্যাব এ্যান্ড হসপিটাল অবৈধভাবে দীর্ঘদিন ধরে রক্ত সংগ্রহ ও প্রদান করে আসছিল। অন্যদিকে উত্তরা ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অপরিষ্কার পরিবেশে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল এমন অভিযোগের ভিত্তিতে দু’টি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় নওগাঁর সিভিল সার্জন ডা. মো. আলাউদ্দিনসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিনাজপুরে সোনালী ব্যাংকের স্কুল ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ সোনালী ব্যাংক দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের স্কুল ব্যাংকিং-এর আওতায় আমানত হিসাব কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নেজামুল ইসলামের সভাপতিত্বে স্কুল ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন সোনালী ব্যাংকের ডিজিএম হুমায়ুন কবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিশ্বজিত্ ঘোষ কাঞ্চন, সোনালী ব্যাংক লিঃ কর্পোরেট শাখার এজিএম এ.টি.এম একরামুল হক প্রমুখ। কটিয়াদীতে ব্র্যাকের কর্মশালা কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার উপজেলা ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি প্রকল্পের উদ্যোগে স্থানীয় সরকার শক্তিশালী করার কার্যক্রম শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন ব্র্যাকের জেলা প্রতিনিধি বজলুর রহমান। প্রধান ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইনউদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম। আলোচনায় অংশ নেন ব্র্যাক কেন্দ্রীয় ম্যানেজার সিইপি মোস্তাক আহম্মদ, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার আনোয়ার হোসেন, জেলা ব্যবস্থাপক আজাদ রহমান, গৌতম চক্রবর্তী ও ব্র্যাক কর্মী আমেনা খাতুন প্রমুখ। নাগেশ্বরীতে ইত্তেফাক সংবাদদাতার মৃত্যুতে শোকসভা নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা \ ইত্তেফাকের বগুড়া ব্যুরো অফিসে প্রতিনিধি সভা শেষে গত বুধবার বিকেলে ফেরার পথে বগুড়া শেরপুরে সড়ক দুর্ঘটনায় পাবনা জেলার ফরিদপুর উপজেলা সংবাদদাতা আবু বকর সিদ্দিকীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রেসক্লাব নাগেশ্বরী। গতকাল বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব কার্যালয়ে মজিবর রহমানের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন- সাংবাদিক লিটন চৌধুরী, জোবায়ের সিদ্দিকী স্বপন, আক্তারুজ্জামান পাভেল, খলিলুর রহমান, রফিকুল ইসলাম, এম সাইফুর রহমান, কীর্ত্তিকা সেন বিল্টু, মনোয়ার হোসেন সিদ্দিকী প্রমুখ। নেত্রকোনায় সেফ স্কুল সেফ কমিউনিটি বিষয়ের উপর সভা নেত্রকোনা প্রতিনিধি \ বাংলাদেশ নারী প্রগতি সংঘ নেত্রকোনার উদ্যোগে সেফ স্কুল, সেফ কমিউনিটি বিষয়ের উপর এক মত বিনিময় সভা গত বুধবার বিকালে নেত্রকোনা আদর্শ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুত্ফুল হায়দার ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল বক্তব্য রাখেন, নারী প্রগতি সংঘের নেত্রকোনা ব্যবস্থাপক আলী আমজাদ খান। এতে আলোচনা করেন অধ্যাপক মতীন্দ্র সরকার, গোলাম মোস্তফা, মোজাম্মেল হক বাচ্চু এবং আনোয়ারুল আলম। ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক এবং সুধিজন উপস্থিত ছিলেন।