থাই প্রধানমন্ত্রী হিসাবে সামরিক জান্তা প্রায়ুথের মনোনয়ন

আপডেট : ২১ আগস্ট ২০১৪, ২১:০০
থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দেশটির জান্তা নেতা প্রায়ুথ চান-ওচার নাম মনোনয়ন দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দেশটির আইনসভায় তাকে এ মনোনয়ন দেয়া হয়। এদিন সকালে দেশটির আইনসভার ১৯৭ জন সদস্যের সকলেই জেনারেল প্রায়ুথকে (৬০) ভোট দিয়ে নির্বাচিত করে। গত মে মাসে তার পরিচালনায় দেশটিতে রাজনৈতিক ক্যু সংঘটিত হয়। সে সময় প্রাযুথ সেনাবাহিনীর প্রধান ছিলেন।