নোবেল ভাইয়ের জন্য মরতে পারি :মীম

আপডেট : ২১ আগস্ট ২০১৪, ২১:০৮
বিদ্যা সিনহা মীম বরাবরই নোবেলের ভক্ত। আর তার ভক্তই কেই বা না। গত ২০ আগস্ট একটি ইভেন্টে একমঞ্চে পারফর্ম করেন। আর নোবেলের সাথে ফটোগ্রাফারদের দেখা হলেই চলতে থাকে ক্লিক। মীমও এসে যোগ দেন। নোবেল প্রসঙ্গ উঠতেই নোবেলের সেই বিখ্যাত টিভিসির গানের সুরে বলেন, ‘নোবেল ভাই তোমার জন্য মরতে পারি... ও।’ তবে অধুনা টিভি থেকে একটু একটু সরে এসে মীম এখন পুরোদস্তুর চলচ্চিত্র তারকা। মীম বলেন, ‘আমি নোবেল ভাইকে একটি চলচ্চিত্র করার জন্য অনুরোধ করব। এমনিতে একসাথে খুব একটা কাজ না হলেও বর্তমানে একাধিক চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত মীম বলেন, ‘এখনকার চলচ্চিত্রের পরিবেশ আবারও ফিরেছে। তাই আমি মনে করি খুব পারফেক্ট সময়েই আমি চলচ্চিত্রে কাজ করছি। আশা করছি খুব অল্প সময়ের ভেতরেই দর্শকেরা আমাকে মনে রাখার মতো কোনো চলচ্চিত্রে পাবে।’