নাটক বাংলাভিশনে ঈদের ৪র্থ দিন রাত ১১টা ৪৫মিনিটে প্রচার হবে ‘টাউট হইতে সাবধান’। বৃন্দাবন দাস-এর রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। নাটকে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আখম হাসান, অপর্ণা, অর্ষা প্রমুখ।
ঢাকা শহরে একটি গ্রুপ ভুয়া ডিবি পরিচয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালায়। টাকা, স্তর্ণসহ মূল্যবান জিনিসপত্র তারা নিয়ে যায়। এয়ারপোর্ট-এ যে স্বর্ণ ধরা পরে বা পরে না সেগুলোর পেছনে তারা লেগে থাকে। স্বর্ণের দোকান-এ গিয়ে তাদের ভয় দেখিয়ে স্বর্ণ নিয়ে যায়। এই ভূয়া গ্রুপের সদস্য চঞ্চল চৌধুরী’র সাথে প্রেম করে অপর্ণা। তাদের প্রেম শুরুর পর থেকে এই ভূয়া গ্রুপের বিভিন্ন কাজে বাধা আসতে থাকে। কিন্তু কেন? জানা যাবে নাটকের শেষে।
ইত্তেফাক/আরকেজি
