আজকের অনুষ্ঠান

আপডেট : ২১ আগস্ট ২০১৪, ২২:০৩
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটি: ফুলবাড়ি গণঅভ্যুত্থান উপলক্ষে মতবিনিময় সভা, সকাল সাড়ে ১০টা, মুক্তিভবনের মৈত্রী মিলনায়তন। মহানগর সার্বজনীন পূজা কমিটি: শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি উপলক্ষে আলোচনা সভা, ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান ও পুরস্কার বিতরণী, বিকাল ৪টা, ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গন। বঙ্গবন্ধু একাডেমী: ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা, সকাল ১১টা, পাবলিক লাইব্রেরি। ইসলামী ঐক্য আন্দোলন: ইহুদি পণ্য বর্জনের দাবিতে মানববন্ধন, সকাল ১১টা, জাতীয় প্রেসক্লাব। বাংলাদেশ মহিলা পরিষদ: নারী নির্যাতন প্রতিরোধে বহুমাত্রিক সেবা প্রদান নিয়ে মতবিনিময় সভা, সকাল ৯টা, হোটেল ফারস অডিটোরিয়াম। গীতা রেনেসাঁস বাংলাদেশ: শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী তিথি উদযাপন, বিকাল ৩টা, আগারগাঁওস্থ এলজিইডি মিলনায়তন।