এবারে সক্রিয় রাজনীতিতে ন্যান্সি

আপডেট : ২২ আগস্ট ২০১৪, ১৯:২৯
আত্মহত্যার তুলকালাম ঘটনার পর ন্যান্সি নিজের একটি লেখায় সম্প্রতি পুরো ঘটনা অস্বীকার করে বলেছেন তিনি নাকি কনসার্ট করতে না পারায় ভুলে মায়ের ওষুধ খেয়ে ঘুমানোর চেষ্টা করেছিলেন মাত্র! বাকি সব কিছুই নাকি বানোয়াট ভাবেই মিডিয়াতে এসেছে। তার শারীরিক টেস্ট রিপোর্টে ডাক্তার বলেছিলেন তিনি কমপক্ষে ৬০টি ট্যাবলেট খেয়েছে। এটিও নাকি মিথ্যা! আত্মহত্যার এই ঘটনার আগে ফেসবুকে একটি রাজনৈতিক স্ট্যাটাসকে কেন্দ্র করে আলোচনায় এসেছিলেন। সম্প্রতি একটি চ্যানেলে সাক্ষাত্কারে তিনি বলেছেন, অবশেষে তিনি নাকি সক্রিয় রাজনীতিতে আসবেন। নানান কৌতুহল জন্ম দেওয়া এই জনপ্রিয় কণ্ঠশিল্পীর বিস্তারিত সাক্ষাত্কার ছাপা হবে আগামীকাল বিনোদন প্রতিদিনের পাতায়।