এতদিন পাকিস্তানে রোমান্টিক হিরো হিসেবে সবচেয়ে জনপ্রিয় ও আকর্ষণীয় তারকা হিসেবে বিবেচিত ছিল সালমান খান। কিন্তু সম্প্রতি পাকিস্তানের এক জরিপে সেরা রোমান্টিক হিরো হিসেবে নির্বাচিত হলেন ইমরান হাশমী। মূলত সালমানের এক থা টাইগারে পাকিস্তানের আইএসআই কে ছোট করে দেখানোর অভিযোগে সে দেশে ছবিটি নিষিদ্ধ ঘোষণার পর থেকেই এই জরিপটি পাল্টাতে থাকে।
আর বলিউডে পাকিস্তানি নায়িকার যাতায়াত তো আজ থেকে নয়। এই যাত্রায় যোগ হলেন হুমায়মা। তার সাথে ইমরান হাশমী জুটির ‘রাজা নটরওয়াল’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। আর এই ছবির কাজেই হুমায়মা জানান, ‘পাকিস্তানে পর পর দুটি জরিপে ইমরান হাশমী সেরা রোমান্টিক হিরো হিসেবে স্থান পেয়েছে। আর এত বিনয়ী তারকাও আমি আমার জীবনে খুব কম দেখেছি। আমি ইমরানের ব্যবহারে সত্যিই মুগ্ধ। হুমায়মা আরো বলেন একমাত্র বলিউডই পারে আমাদের দুই দেশের দ্বন্দ্বকে এক করে ফেলতে!’
