আমার আমি’তে আজকের পর্বে অতিথি মডেল অভিনেত্রী দীঘি ও তার বাবা সুব্রত। অনুষ্ঠানে তাঁরা কথা বলেছেন সিনেমা ও অভিনয়ের বিভিন্ন বিষয় নিয়ে। এছাড়া আরও বলেছেন ব্যাক্তিজীবনের গল্পসহ নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনার কথা।
রুমানা মালিক মুনমুনের উপস্থাপনায় ‘আমার আমি’র এই পর্বটি বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৯টা ০৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাজ্জাদ হুসাইন।
