ঈদের নাটক ‘পারফিউম’

আপডেট : ২২ আগস্ট ২০১৪, ১৯:৩৪
পারফিউম বিখ্যাত এক চলচ্চিত্রের নাম। তবে তরুণ নির্মাতা তৈরি করেছেন তার আদলের এক পারফিউম বা মোহের গল্প। নাটকে ঘটে অলৌকিক ঘটনা। গভীর রাতে ঘটনাচক্রে বোরখা পড়া মহিলার কাছ থেকে একটা পারফিউম পায় সাকিব। সাকিব প্রবলভাবে বিশ্বাস করতে থাকে পারফিউমের প্রভাবেই তার সব সাফল্য। এ গল্প নিয়ে পরিচালক সাজ্জাদ সুমন নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক ‘পারফিউম’। নাটকটি লিখেছেন রণক ইকরাম। আর অভিনয়শিল্পীরা হলেন নিশো, মেহজাবীন, শম্পা রেজা, কেএস ফিরোজ, ইশরাত জাহান ইশা, অহনা পিয়া প্রমুখ।