একটি করে ছবি করেন আরেফিন শুভ। সেটি শেষ হলে আবার পরেরটি। অন্তত ধারেকাছের মানুষেরা শুভর এই চরিত্র সম্পর্কে বেশ ওয়াকিবহাল। এখন করছেন ‘ওয়ার্ণিং’ ছবির কাজ। নিজের সম্পর্কে এই প্রশ্ন এলেই তাই শুভ বলে ওঠেন, ‘ভাই আমি তো এত মেধাবী নই যে একসাথে ৬ ছবির কাজ করব। আর মিডিয়ায় আমাকে নিয়ে হৈ চৈ নেই। আমিও আগ বাড়িয়ে কাউকে বলি না। দেখি না! যোগ্য হই, কাজ করে যাই। আমার দর্শকই আমাকে বিচার করবে। এফডিসি চত্বরে ‘ওয়ার্ণিং’ ছবির শুটিং করছেন শুভ। নিজের কাজের প্রতি বরাবরই নিষ্ঠাবান। এই চিত্রতারকাকে নিয়ে অনেকেই বলেন শাকিব উত্তর এই ইন্ডাষ্ট্রিতে একদিন শুভই রাজত্ব করবে। তাই প্রতিটি ছবির জন্য আলাদা আলাদা গেটআপ নিয়ে সেই গেটআপেই স্থায়ী থাকেন তিনি। এর ভেতরে কলকাতা থেকেও দু’জন প্রযোজক শুভকে চাইলে সেই একই শর্ত দিয়ে বলেন, একসাথে দুটি ছবি তিনি করতে পারবেন না। অনেকটা বলিউডের আমির খানের মতোই যেন পারফেকশন স্টার হয়ে উঠছেন তিনি।
