ছেলের ঘটনায় ক্ষমা চাইলেন জ্যাকি চ্যান

আপডেট : ২২ আগস্ট ২০১৪, ১৯:৩৫
বেইজিংয়ে মাদকদ্রব্যসহ ছেলে জ্যাকি চ্যানের আটকের ঘটনায় জনসাধারণের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইলেন হলিউডের বিখ্যাত অভিনেতা জ্যাকি চ্যান। হংকংয়ের এই অভিনেতা মনে করেন, এই ঘটনার জন্য চরম মূল্যই দিতে হবে জ্যাকিকে। মাইক্রোব্লগে তিনি বলেন, ‘ছেলের এই কাণ্ডে আমি হতভম্ব এবং ক্ষুদ্ধ। একজন বাবা হিসেবে বলবো, আমি অত্যান্ত কষ্ট পেয়েছি। আমি ক্ষমাপ্রার্থী।’