পঁচিশ বিশিষ্ট নাগরিকের নিন্দা

আপডেট : ২২ আগস্ট ২০১৪, ২১:০৭
প্রাথমিক বিদ্যালয় দখলের অপতত্পরতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ২৫জন বিশিষ্ট নাগরিক। এক বিবৃতিতে তারা বলেছেন, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত প্রাথমিক বিদ্যালয় ভেঙ্গে ফেলার চিত্র ও তথ্যের পরিবেশনা আমাদের গভীরভাবে মর্মাহত করেছে। শিক্ষার্থীদের এই দুরবস্থায় আমরা বিশেষভাবে ক্ষুব্ধ। এ পরিস্থিতিতে আমরা বাধ্যতামূলক সার্বজনীন প্রাথমিক শিক্ষারও আক্রমণ বলে গণ্য করছি। জমি সংক্রান্ত জটিলতা সৃষ্টি করে বিশেষমহলের ভূমিদস্যুতার শিকার এইসব শিক্ষার্থী খোলা আকাশের নিচে বসে পরীক্ষা দিতে বাধ্য হয়েছে। বিষয়টি ‘সবার জন্য শিক্ষা’র রাষ্ট্রীয় অঙ্গীকার এবং শিশু অধিকার সনদের চূড়ান্ত লঙ্ঘন ও মানবাধিকারের পরিপন্থি। বিবৃতিতে স্বাক্ষরকারী হলেন-তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দীন খান, অ্যামিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান, ড. পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, অভিনেতা ইলিয়াস কাঞ্চন, সাবেক সচিব আবদুল মজিদ, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, শিশু একাডেমির চেয়ারম্যান সেলিনা হোসেন, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, সুশাসনের জন্য নাগরিক-সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, নিজেরা করি সমন্বয়ক খুশি কবির প্রমুখ।