‘আইএস’র কর্মকাণ্ড মুসলিমদের জন্য বিব্রতকর’

আপডেট : ২২ আগস্ট ২০১৪, ২১:১০
আইএস’র (ইসলামিক স্টেট) কর্মকাণ্ড ইসলাম ও মুসলমানদের বিব্রত করছে। বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যা অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইয়োধোইয়োনো এ কথা বলেছেন। তিনি ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে মুসলিম নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। ইয়োধোইয়োনো বলেন, ইরাক ও সিরিয়ার বিশাল এলাকা দখল করতে গিয়ে উগ্রবাদীরা যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে তা রীতিমতো ‘ভয়াবহ’। আইএস মার্কিন সাংবাদিক ফোলির শিরশ্ছেদের ভিডিও প্রকাশের একদিন পর অস্ট্রেলিয়া সফররত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বৃহস্পতিবার এক সাক্ষাত্কারে বলেন, “এ ঘটনা অত্যন্ত ভীতিকর। এরা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আমরা এগুলো সহ্য করতে পারি না।