১৪ বছর ধরে অনশনরত ভারতের মানবাধিকারকর্মী ইরম ছানু শর্মিলাকে (৪২) মুক্তি দেয়ার দুদিন পর আবারও গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার টেলিভিশনে সমপ্রচারিত ফুটেজে দেখা যায়, নারীপুলিশের একটি দল প্রাদেশিক রাজধানী ইম্ফল থেকে অনশন অবস্থায় শর্মিলাকে জোর করে জিপে তুলে নিয়ে যায়।
তার অনশনকে ‘আত্মহত্যার প্রচেষ্টা’ উল্লেখ করে আইন প্রয়োগকারী সংস্থার দায়ের করা অভিযোগ প্রত্যাখ্যান করে আদালত তাকে মুক্তির নির্দেশ দিলে বুধবার তিনি মুক্তি পেয়েছিলেন। মুক্তি পেয়েই তিনি সরকার যতদিন তার দাবি মেনে না নেবে ততদিন অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
