উপজেলার দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়রম্যান পদে উপ-নির্বাচনের তফসিল বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিসার শাহীনা ইসলাম চৌধুরী ঐ তফসিল ঘোষণা করেন। এতে ২৬ আগষ্ট মনোনয়নপত্র জমা, ২৮ আগষ্ট মনোনয়নপত্র বাছাই ও ৪ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহার এবং ২১ সেপ্টেম্বর ভোট গ্রহণের দিন ধার্য করা হয়েছে। উল্লেখ্য, ওই ইউনিয়নের চেয়ারম্যান নাজিমউদ্দিন আহম্মেদ মুুকুলের মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হয়।
