উপজেলার পাড়াগ্রামে দু’গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এলাকা সূত্রে জানা যায়, স্থানীয় ফরিদ মেম্বার ও মুন্জু গ্রুপের মধ্যে একটি শ্যালো মেশিন নিয়ে ঘটনার সূত্রপাত হয়। ফরিদ গ্রুপের ওয়াজেদের শ্যালো মেশিন হারিয়ে গেলে মুন্জু গ্রুপের লোকজনকে সন্দেহ করে। এ ঘটনা নিয়ে দু’গ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় লাঠিসোঁটা, ইট, খোয়াসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় গ্রুপের অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গুরুতর আহতদের আলফাডাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়।
