পাকশীতে ব্যাংক ডাকাতির চেষ্টা

আপডেট : ২২ আগস্ট ২০১৪, ২১:২০
উপজেলার পাকশীস্থ জনতা ব্যাংক শাখায় গত বৃহস্পতিবার রাতে একদল দুর্বৃত্ত ডাকাতির চেষ্টা চালায়। এতে ব্যর্থ হয়ে তারা জানালার গ্রিল ভেঙ্গে চলে যায় বলে জানা গেছে। জনতা ব্যাংক পাকশী শাখা ব্যবস্থাপক আব্দুর রশিদ জানান, গভীর রাতে ব্যাংকের জানালার গ্রিল ভেঙ্গে দুর্বৃত্তরা ভিতরে ঢোকার চেষ্টা করে। এ সময় ব্যাংকের ভিতরে থাকা নৈশ প্রহরী টের পেয়ে চিত্কার দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে বড় ধরনের কোন ক্ষতি হয়নি বলে ব্যবস্থাপক জানিয়েছেন। ব্যাংকের পক্ষ থেকে সকালে এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, দুর্বৃত্তরা ডাকাতির উদ্দেশ্যে ব্যাংকের জানালার গ্রিল ভাঙ্গলেও নৈশ প্রহরীর চিত্কারে তারা কিছু নিতে পারেনি।