গৌরীপুরের সাব রেজিস্ট্রার ক্লোজ

আপডেট : ২২ আগস্ট ২০১৪, ২১:২০
বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা সাব-রেজিস্ট্রার বিলকিস আরাকে জেলা সাব-রেজিস্টার অফিসে ক্লোজ ও প্রধান অফিস সহকারী মুসফিকুর রহমান হীরাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে জালিয়াতির মামলাসহ তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির একাধিক অভিযোগ থাকায় তাকে তাত্ক্ষণিক জেলা সাব-রেজিস্টার অফিস ক্লোজ করা হয়। অন্যদিকে সাব-রেজিস্টার অফিসের প্রধান সহকারী মুসফিকুর রহমান হীরার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির পাশাপাশি স্থানীয় এমপি ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকিরের উদ্বোধনী নামফলক ভাঙার মামলায় গ্রেফতার হওয়ার কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।