নড়াইলে ক্যান্সার ক্যাম্প উদ্বোধন

আপডেট : ২২ আগস্ট ২০১৪, ২১:২১
নড়াইলে দিনব্যাপী বিনামূল্যে ক্যান্সার রোগ নির্ণয় ও সচেতনতামূলক ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নড়াইল প্রেসক্লাবের আয়োজনে ভারতের পশ্চিমবঙ্গের বারাসাত ক্যান্সার রিসার্চ এন্ড ওয়েলফেয়ার সেন্টারের সহযোগিতায় শরীফ আব্দুল হাকিম ডায়াবেটিক হাসপাতালে দিনব্যাপী এ ক্যাম্পের উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক আ. গাফফার খান। নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ডা. প্রবীর বিজয় কর, ডা. অমিতাভ ব্যানার্জী, সিভিল সার্জন ডা. আ. রশিদ আহম্মেদ প্রমুখ।