বিজয় শিশুশিক্ষা ১ ও ২ এবং বিজয় প্রাথমিক শিক্ষার বাছাই করা বাংলা ও ইংরেজি ছড়া এবং বাংলা গল্প সংকলিত করে ডিভিডি ফরম্যাটে তৈরি করা হয়েছে বিজয় ছড়া ও গল্প ১ এবং বিজয় ছড়া ও গল্প ২। দুইটি আলাদা আলাদা ডিভিডিতে ২১টি করে মোট ৪২টি ভিডিও সম্বলিত এই দুইটি ডিভিডি টেলিভিশনে ডিভিডি প্লেয়ার দিয়েও চালানো যাবে। এর ফলে যারা কম্পিউটার ছাড়াও বিজয় শিশুশিক্ষার ছড়া ও গল্পগুলো তাদের শিশুদের সামনে উপস্থাপন করতে চান তা সম্ভব হবে। প্রতিটি ডিভিডির মূল্য ২০০ টাকা। আজ থেকে এই দুইটি ডিভিডি বাজারে পাওয়া যাচ্ছে বিসিএস কম্পিউটার সিটি, এলিফ্যান্ট রোড, শান্তিনগরসহ সবগুলো কম্পিউটার মার্কেটে।
