ব্রিটনির তৃতীয় বিয়েতে বাবার আপত্তি!

আপডেট : ২৩ আগস্ট ২০১৪, ২১:০৩
আমেরিকান সংগীতশিল্পী ব্রিটনি স্পিয়ার্স তার প্রেমিক ডেভিড লুকাডোকে বিয়ের কাজটি এখনই সেরে ফেলতে চান। কিন্তু তাদের এই শুভকাজে বাঁধা হয়ে দাঁড়িয়েছেন ব্রিটনির বাবা! কিন্তু বাবার এই ‘অতি রক্ষণশীল’ মনোভাবে যারপরনাই বিরক্ত এই সংগীতশিল্পী। ব্রিটনির কাছের একটি সূত্র জানিয়েছে, ‘পিস অব মি’-এর এই তারকা কিছুতেই বুঝতে পারছেন না যে কেন বাবা এমনটি করছেন। ব্রিটনি মনে করেন, এখন তিনি যথেষ্ট বড় হয়েছেন এবং নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারেন। প্রেমিক লুকাডোর সাথে সম্পর্কটা আরও মজবুত করার জন্যই ব্রিটনি বিয়েটা সেরে ফেলতে চাইছেন। কিন্তু বাবার বাঁধার কারণেই বিয়েটা করতে পারছেন না এই তারকা। উল্লেখ্য, ১৯৯২ সালে ক্যারিয়ার শুরু করা ৩২ বছর বয়সী ব্রিটনি স্পিয়ার্স ইতোমধ্যে দু’বার সেরে ফেলেছেন ‘শুভ কাজ’। ২০০৪ সালে জেসন অ্যালেক্সান্ডারকে বিয়ে করেন। সে বছরেই অ্যালেক্সান্ডারকে বিদায় জানিয়ে নতুন জীবন শুরু করেন যুক্তরাষ্ট্রের ড্যান্সার ও মডেল কেভিন ফেডারলাইনকে। কিন্তু এ সম্পর্কও টেকেনি। ২০০৭ সালে ফেডারলাইনের সাথে সম্পর্কের ইতি টানেন ব্রিটনি।