নদী সাঁতরে পাচার থেকে রক্ষা পেলেন এক রমণী

আপডেট : ২৩ আগস্ট ২০১৪, ২১:৩২
ভারতে পাচারকালে উপজেলার মাঠিলা সীমান্ত থেকে গতকাল শনিবার জুলি বেগমকে (২৬) উদ্ধার ও তার কথিত স্বামী নূর নবীকে আটক করে মাঠিলা ক্যাম্পের বিজিবি। জুলি বেগম নোয়াখালী জেলা সদরের এবং নূর নবী চট্টগ্রাম জেলার পাঁচলাইশ উপজেলার বাসিন্দা। জুলি জানায় তাকে ভারতে ভালো চাকরির প্রলোভন দেখায় পাচারকারী দলের সদস্যরা। তারা মাগুরা জেলার সাথী বেগমের সহযোগিতায় মহেশপুর সীমান্তের দালাল মাঠিলা গ্রামের আব্দুস সামাদ (৪২) এর বাড়িতে আসে। পাচারকারী চক্রের সদস্য মাঠিলা গ্রামের আব্দুস সামাদ, মসলেম উদ্দীনের ছেলে জিয়া (৩৫) ও আজ্জেলের ছেলে শফিকুল (৪০) জুলিকে রাতের বেলায় মাঠের মধ্যে নিয়ে সম্মানহানির চেষ্টা করে। তার পর ঐ রাতেই তাকে ভারতের দালালদের কাছে ৩০ হাজার টাকায় বিক্রি করার সময় জুলি টের পেয়ে কোদলা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে বাংলাদেশ সীমান্তের মাঠিলা গ্রামের স্থানীয় একজনের বাড়িতে আশ্রয় নেয়। স্থানীয়রা বিজিবিকে খবর দিলে তারা তাকে উদ্ধার করে। এসময় তার কথিত স্বামী নূর নবীকে আটক করা হয়। শনিবার সকালে বিজিবি তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ করেছে।