বেনাপোলের আমড়াখালী চেকপোস্ট এলাকা থেকে একশ কোটি টাকা মূল্যের ১২ পাউন্ড সাপের বিষ উদ্ধার করেছে বিজিবি। এ সময়ে মামুন নামে এক যুবককে আটক করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের মাধ্যমে খবর আসে চোরাকারবারীর একটি চক্র ভারত থেকে বিপুল পরিমাণ সাপের বিষ পাচার করে বেনাপোল থেকে যশোরে নিয়ে যাচ্ছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা আমড়াখালী চেকপোস্ট এলাকা থেকে একটি প্রাইভেট কার জব্দ করে। পরে গাড়ীর ভিতর তল্লাশী করে ১২ পাউন্ড সাপের বিষসহ মামুন নামে এক যুবককে আটক করতে সক্ষম হয় বিজিবি। আটক সাপের বিষের মূল্য একশ কোটি টাকা বলে বিজিবি জানায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
