মহেশপুরে চুরির অপবাদে নির্যাতিতা হালিমা বেগম গতকাল শনিবার হাসপাতাল থেকে নিখোঁজ হয়। নাটিমা গ্রামের আব্দুল মজিদের স্ত্রী হালিমা বেগম কু-প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে চোরের অপবাদ দিয়ে বাঁশ ঝাড়ের সাথে বেঁধে অমানুষিক নির্যাতন করে চুল কেটে দেয় একটি প্রভাবশালী মহল।
মানবাধিকার কর্মীদের সহযোগিতায় শুক্রবার তাকে মহেশপুর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় মামলা হলে একটি পক্ষ ধামা চাপা দেয়ার চেষ্টা করে। গতকাল শনিবার বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হলে ১১টা থেকে মহেশপুর হাসপাতালে তাকে পাওয়া যাচ্ছে না। কর্তব্যরত সেবিকারা জানান, ১১টার সময় ওয়ার্ডে এসে তাকে আর বেডে পাওয়া যায়নি। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বিপ্লব জানান, তারা খোঁজ খবর নিয়ে দেখছে।
