বিজেএমসি-পঞ্চগড় যুব হ্যান্ডবলের ফাইনালে

আপডেট : ২৩ আগস্ট ২০১৪, ২২:০৮
বিজেএমসি ও পঞ্চগড় জেলা জাতীয় যুব মহিলা হ্যান্ডবলের ফাইনালে উঠেছে। গতকাল শনিবার শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে বিজেএমসি ২৪-০ গোলে জামালপুর জেলাকে হারায়। বিজয়ী দলের পক্ষে শিরিনা ৭টি ও সুমি ৬ গোল করেন। দ্বিতীয় সেমিফাইনালে পঞ্চগড় জেলা দল ১৯-৯ গোলে নওগাঁ জেলাকে হারায়। পঞ্চগড়ের হয়ে সর্বোচ্চ ৬টি গোল করেন রুবিনা। ৫টি গোল করেন মাসুদা।