নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনায় হাফসা বেগম (২১) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। দুর্ঘটনায় তার স্বামী মিলন হোসেন (৩৬) আহত হন। শুক্রবার বিকেলে সাড়ে ৩টার দিকে নাটোর-বাগাতিপাড়া সড়কের রামেস্বপুর মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মিলন তার স্ত্রী হাফসা বেগমকে নিয়ে মোটর সাইকেলে করে নাটোর শহরে যাচ্ছিলেন। পথে নাটোর সদর উপজেলার রামেস্বপুর মোড়ে কুকুরের সাথে ধাক্কা খেয়ে মোটর সাইকেলটি সড়কের ধারে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই হাফসা মারা যান।
আরও পড়ুন: বিএনপির বিতণ্ডা প্রকাশ্যে
হাফসা বেগমের চাচা শশুর নওশাদ আলী জানান, তারা নাটোর শহরে বাজার করতে যাচ্ছিলেন। কিন্তু পথের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। নাটোর সদর থানার ওসি কাজী জালাল উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এমআরএম
