‘এখনও কোহলিকে বিয়ে করিনি আমি’

আপডেট : ২৪ আগস্ট ২০১৪, ২০:১৮
‘গুজবে কান দেবেন না’, সাফ জানালেন বলিউড সুন্দরী অনুশকা শর্মা। ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির সঙ্গে এখনই বিয়ের সম্ভাবনা এক কথায় নাকচ করলেন তিনি। ক্রিকেট আর বলিউডের নয়া এই হিট-হট জুটি চিরকালই নিজেদের সম্পর্ক নিয়ে মিডিয়ার কাছে মুখে কুলুপ এঁটে রেখেছেন। ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজে বিরাটের শোচনীয় পারফর্মেন্সের জন্য অনেকেই অনুশকাকে দায়ী করতে শুরু করেছেন। অনুশকা রীতিমতো বিবৃতি দিয়ে জানিয়েছেন, ‘অনুশকার বিয়ে নিয়ে ইন্টারনেটে এখন প্রচুর গল্প রটেছে। আমি পরিষ্কারভাবে জানাতে চাই—এই গল্পগুলোর কোনো সত্যতাই নেই। কোহলিকে ভালোবাসি আমি। তবে এখনও ওকে বিয়ে করিনি।’