স্টাইল পাল্টে সফল ইমন

আপডেট : ২৪ আগস্ট ২০১৪, ২০:১৯
রোমান্টিক আর চকলেট ইমেজ থেকে একদম বেরিয়ে এসে অ্যাকশন হিরো হিসেবে সফলতার খাতায় নাম লেখালেন ইমন। ছবির নাম ‘কখনও ভুলে যেও না’। কমার্শিয়াল ঘরানার এই ছবি নিয়ে ইমনের টেনশনেরও অন্ত ছিল না। ইমনের কথায়, ‘অবশেষে আমার দর্শকেরা আমাকে নিরাশ করেননি। আমি চাই চলচ্চিত্রের জন্য জানপ্রাণ উজাড় করে কাজ করতে। অনেকেই আমাকে এক টাইপের চরিত্রে কাস্ট করছিল। এ কারণেই নিজের প্রচলিত ইমেজ থেকে বেরিয়ে এসে এই ছবিটি করা। এবং ছবির সফলতায় আরো ভালো কাজের উত্সাহ পাচ্ছি।’ উল্লেখ্য, এ বছরের শেষ দিকে ইমন অভিনীত ‘পরবাসিনী’ মুক্তি পাবে।