আর্থিক ব্যবস্থাপনার দূর্বলতায় সামগ্রিক অর্থনীতি প্রভাবিত হচ্ছে। আর এ কারণে সার্বিক উন্নয়ন কর্মকান্ডও ব্যাহত হচ্ছে। তাই সামগ্রিক ব্যাংকিং খাতের ঝুঁকি পর্যালোচনা করে ব্যাংকগুলোর একসঙ্গে কাজ করতে হবে। গতকাল এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
রাজধানীর একটি হোটেলে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দেশসমূহের কেন্দ্রীয় ব্যাংকের সংগঠন সিয়েনজা (সাউথ ইস্ট এশিয়া, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস. কে. সুর চৌধুরী সভাপতিত্ব করেন। পাঁচ দিনব্যাপী কেন্দ্রীয় ব্যাংকের কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আহমেদ জামাল ও ফিন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক দেবাশিস্ চক্রবর্ত্তী উপস্থিত ছিলেন। বাংলাদেশসহ ১৪টি দেশের ৩৮ জন প্রশিক্ষণার্থী কোর্সে অংশগ্রহণ করছেন। বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমেরিটাস ড. পিটার সিনক্লেয়ার প্রশিক্ষণ কর্মশালাটির সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করছেন। কোর্সটি আগামী ২৮ আগস্ট শেষ হবে।
