ভাড়ায় চালিত মোটর সাইকেলের নম্বর নেই

আপডেট : ২৪ আগস্ট ২০১৪, ২১:২৫
বগুড়া নন্দীগ্রাম উপজেলা ও পৌর শহরে ভাড়ায় চালিত নম্বরবিহীন মোটর সাইকেলের হিড়িক পড়েছে। এনিয়ে স্থানীয় প্রশাসনের কোন মাথাব্যথা নেই। উপজেলার রনবাঘা বাজার কুন্দারহাট বাসস্ট্যান্ড, সিমলা বাজার, ধুন্দার বাজার ও নন্দীগ্রাম স্থানীয় বাসস্ট্যান্ডসহ প্রায় ১২টি স্থানে বাজার এলাকায় ভাড়ায় চালিত মোটর সাইকেলের স্ট্যান্ড রয়েছে। সেই স্থানগুলোতে ২০টি করে মোটর সাইকেল থাকে। এরমধ্যে বেশির ভাগ নম্বরবিহীন। ফলে নম্বরবিহীন মোটর সাইকেল চুরি ও ছিনতাইয়ের পর খুঁজে পাওয়া যায় না।