টর্নোডোর আঘাতে ঝিনাইগাতীর দু’টি গ্রাম লণ্ডভণ্ড

আপডেট : ২৪ আগস্ট ২০১৪, ২১:২৮
শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার দুধনই ও ভারুয়া গ্রামের উপর দিয়ে গতকাল রবিবার টর্নেডো আঘাত হানে। ভোরে বয়ে যাওয়া এ টর্নেডোর ছোবলে ১০টি বসত-বাড়িসহ ১টি শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়। এ সময় ঘরের নিচে চাপা পড়ে ২ আদিবাসী আহত হয়েছে। আহতরা হচ্ছে- দুধনই গ্রামের সঞ্জিলা (৩৫) ও মনি মারাক (৪০)। আহতদের উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মিনিটের ঘূর্ণিপাকের মত বয়ে যাওয়া টর্নেডোর আঘাতে গ্রামবাসীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক ও নলকুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।