পাবনার বেড়া উপজেলার আমিনপুরে গত শনিবার রাতে বিল্লাল হোসেন (৩০) নামে এক যুবককে শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ তার শ্বশুর-শাশুড়ীকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, কিছুদিন ধরে বিল্লাল হোসেন ও তার স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ তীব্র আকার ধারণ করে। এরই জের ধরে বিল্লালকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে বলে স্বজনদের অভিযোগ।
