রংপুর বিভাগ থেকে প্রায় ৫ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে একটি ব্যাংক কর্তৃক মোবাইল ব্যাংকিং সার্ভিসের (ইজি ক্যাশ) এসএমজি ইনফো কম। গতকাল রবিবার ঐ ব্যাংক কর্তৃক মোবাইল ব্যাংকিং সার্ভিসের (ইজি ক্যাশ) এসএমজি ইনফো কম দ্বারা প্রতারিত ব্যবসায়ী ও কর্মচারীদের উদ্যোগে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর দোকান মালিক সমিতির চেয়ারম্যান কাজী মোহাম্মদ জুন্নুন, সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিলন, সদস্যসচিব সিরাজুল ইসলাম সিরাজ, রংপুর জেলা রিচার্জ ব্যবসায়ী সমিতির সভাপতি মীর আলী আকরাম চমন, ক্ষতিগ্রস্তদের মধ্যে হাসান ফেরদৌস, রাসেল রানা, বেলাল হোসেন, আলমগীর হোসেন, সালাউদ্দিন (ঠাকুরগাঁও) প্রমুখ। সমাবেশ শেষে রংপুরের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার মহাব্যবস্থাপকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
সংশ্লিষ্ট ব্যাংক রংপুর শাখার ব্যবস্থাপক বলেন, ৭ আগস্ট থেকে সারাদেশে তাদের ব্যাংকের মোবাইল ব্যাংকিং কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। এসএমজি ইনফো কম’র সঙ্গে তাদের কোন ধরনের সম্পৃৃক্ততা নেই।
