ইউনূস সেন্টারে সামাজিক ব্যবসা ডিজাইন ল্যাব

আপডেট : ২৪ আগস্ট ২০১৪, ২২:১১
গ্রামীণ ব্যাংক মিলনায়তনে শনিবার ২৫তম সামাজিক ব্যবসা ডিজাইন ল্যাব অনুষ্ঠিত হয়েছে। এবারের ল্যাবে দেশ ও বিদেশের প্রায় ১০০ টি প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেন। ল্যাবে ছয়টি নতুন সামাজিক ব্যবসার পরিকল্পনা উপস্থাপন করা হয়। এর মধ্যে চারটি নবীন উদ্যোক্তা প্রজেক্ট ছিলো। ল্যাবে সবক’টি প্রজেক্ট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময়ে প্রজেক্টগুলোতে অর্থায়নের জন্য গ্রুপগুলো সুপারিশ করে। ল্যাব চলাকালে অনলাইনে অংশ নেয়া বিভিন্ন দেশের প্রতিনিধিদের প্রশ্নের জবাব দেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সাধারণত বিশ্বের ৬০ থেকে ৮০ টি দেশের অংশগ্রহণকারী এই ল্যাব প্রত্যক্ষ করেন। ল্যাব শেষে মাশরুমের বীজ উত্পাদনে গ্রামীণ টেলিকম ট্রাস্ট ও পার্বত্য চট্টগ্রামভিত্তিক আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের মধ্যে একটি যৌথ উদ্যোগ চুক্তি স্বাক্ষরিত হয়। পার্বত্য চট্টগ্রামে চালু হওয়া প্রথম সামাজিক ব্যবসা এটি। পরবর্তী ল্যাব আগামী ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।