রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেটের একটি দোকান থেকে ১৫ হাজার পর্নো সিডি এবং তৈরির সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব জানায়, রবিবার দুপুরে র্যাব-৩-এর মেজর মহিউদ্দীন আহমেদে ও এএসপি রবিউল করিমের নেতৃত্বে ঐ মার্কেটের ২য় তলায় একটি সিডির দোকানে অভিযান চালায়। এসময় বিভিন্ন পর্নো ছবির ১৫ হাজার ডিভিডি, ৪ হাজার ৮শ ব্ল্যাঙ্ক ডিভিডি, ১০ হাজার পর্নো ছবির পোস্টার, ১০টি ডিভিডি রাইটার, ২টি ডিভিডি প্লেয়ার, ৫টি ইউপিএস, একটি রঙ্গিন টেলিভিশন, তিনটি মোবাইল ফোন সেট জব্দ করা হয়। আটক করা হয় দোকান কর্মচারী উজ্জল ও ইব্রাহীমকে। এসময় তারা পর্নো ছবির ডিভিডি রাইট করছিল।
এএসপি রবিউল করিম জানান, জব্দ ডিভিডি রাইটারগুলো খুবই শক্তিশালী। প্রত্যেক মেশিনে এক সঙ্গে ৫ মিনিটে ৫টি ডিভিডি রাইট করা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত দুই যুবক জানিয়েছে- তারা দীর্ঘদিন অবৈধভাবে এই পর্নো সিডি ও ভিডিভি তৈরি এবং বাজারজাত করে আসছে।
