আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য, বিশিষ্ট গবেষক, কবি ও প্রাবন্ধিক নূহ-উল-আলম লেনিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। তার গবেষণা অভিসন্দর্ভের শিরোনাম ‘বাঙালি সমাজ ও বাংলা সাহিত্যে সাম্প্রদায়িকতা ও মৌলবাদ : মূল প্রবণতা, পুনঃপাঠ ও পুনর্মূল্যায়ন’। এই বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধীনে প্রফেসর ড. আফসার আহমেদের তত্ত্বাবধানে পরিচালিত এই গবেষণার বহিঃস্থ পরীক্ষক ছিলেন জাতীয় অধ্যাপক ড. মুস্তাফা নূর উল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম।
নূহ-উল-আলম লেনিন ১৯৪৭ সালের ১৭ এপ্রিল বিক্রমপুরের রাণীগাঁও গ্রামের এক রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন।
