তিন বছর পর আবারও ‘ব্ল্যাক’

আপডেট : ২৫ আগস্ট ২০১৪, ১৯:২১
নিজেদের ব্যান্ড দলের সাংগঠনিক তত্পরতার পাশাপাশি এবারের ঈদে নতুন অ্যালবামের কাজ গোছাচ্ছেন ব্যান্ড দল ব্ল্যাক। প্রায় তিন বছর পর ব্ল্যাক ব্যান্ড নতুন অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে। আসছে কোরবানির ঈদ উপলক্ষে এটি বের হবে। সাজানো হচ্ছে অলটারনেটিভ রক ও ফিউশন-প্রধান গান দিয়ে। আর প্রকাশ করবে জি-সিরিজ। তবে অ্যালবামটির নাম এখনো চূড়ান্ত হয়নি। ব্যান্ডের অন্যতম সদস্য টনি বলেন, ‘ইস্তাটনের স্টুডিওতে অ্যালবামের কাজ করা হচ্ছে। নতুন গায়ক আশিকুর রহমান ব্যান্ডে যোগ দিয়েছেন। তার গানও থাকছে। কাজ প্রায় শেষ পর্যায়ে। আশা করি কোরবানির ঈদেই এটি রিলিজ দিতে পারব। এরই ভেতরে আমাদের আনরিলিজ ট্র্যাক এফএম স্টেশনে প্লে করা শুরু হয়েছে। ব্ল্যাকের এ পর্যন্ত চারটি অ্যালবাম বেরিয়েছে। এগুলো হলো ‘আমার পৃথিবী’ (২০০২), ‘উত্সবের পর’ (২০০৩), ‘আবার’ (২০০৮) এবং ‘ব্ল্যাক’ (২০১১)।