‘গান্ধী’র নির্মাতার জীবনাবসান

আপডেট : ২৫ আগস্ট ২০১৪, ১৯:২৪
অস্কারজয়ী ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক রিচার্ড অ্যাটেনবোরো আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তার ছেলে জানান, ২৪ আগস্ট মধ্যাহ্নভোজের সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কয়েক বছর ধরে স্ত্রী শিলা সিমকে নিয়ে এক নার্সিং হোমে ছিলেন অ্যাটেনবোরো। ২০০৮ সালে হূদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। এরপর থেকে হুইলচেয়ারই ছিল তার চলাফেরার অবলম্বন। চলচ্চিত্রে অ্যাটেনবোরোর স্মরণীয় কাজ হলো মহাত্মা গান্ধীর জীবন সেলুলয়েডে তুলে ধরা। ১৯৮২ সালের মুক্তি পাওয়া ‘গান্ধী’ অস্কারে আটটি শাখায় পুরস্কার জেতে।